রেড রোডের পাপ-পুণ্য / Red Road

ঈদের দিন রেড রোড আটকে নমাজ পড়া উচিত না। কারণ লোকজনের যাতায়াতের অসুবিধা হয়। এটাই ছিল বিজেপির যুক্তি! যদিও সেদিন রাষ্ট্রীয় ছুটির দিন। স্কুল-কলেজ-অফিস সব বন্ধ থাকে।
তর্কের খাতিরে না হয় মানা গেল…
কিন্তু এবার সেই রেড রোড আটকেই যোগাভ্যাস করার ফতোয়া জারি করল বিজেপিরই সরকার। একদল গেরুয়া পোষ্য “মিনমিন” করে বলছিল ওটা রোববার ছুটির দিন। তাদেরকে জানানো হলো ঈদের দিনও ছুটিই থাকে। উত্তর পেয়ে তারা বাজার থেকে গায়েব।
এবার সামনে এলো আরও বড় বিতর্ক।
তার আগে টানা সাতদিন সেই রেড রোড বন্ধ করে দিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী ও তার পারিষদদের জন্যে মাচা বানানো হবে বলে নির্দেশিকা জারি করল পুলিশ!
যদিও এখন আর কারও অসুবিধে হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে না।
যদ্দূর জানা যাচ্ছে আপাতত রাস্তা বন্ধ করে মুসলমানদের ধর্মীয় কর্মসূচি পালনে জনগণের কি কি অসুবিধা হয় তা বোঝানোর দিন শেষ…এবার রাস্তা বন্ধ করে যোগাভ্যাস করলে জনগণের কি কি উপকার হবে তা বোঝানোর সময় এটা!
কাজেই …
ঠিক যেমন আগে তৃণমূল কত খারাপ সেটা বোঝানো হত… এখন ‘ভালো তৃণমূল’ কতটা কাজের সেটা বোঝানোর সময় এসেছে।
তাই এখন সবাই ‘উন্নয়ন পক্ষ’… এটাই নতুন লব্জ বাজারে এসেছে!
আশা রাখি অচিরেই রাস্তা জুড়ে উন্নয়ন ফের মাথা তুলে দাঁড়াবে! ভালো তৃণমূল কেষ্টদাও ফের সামনে আসবে।
আর এসব সহ্য করার জন্যে শরীর-মনকে তরতাজা ফুরফুরে রাখতে বাঙালির যোগাভ্যাস করা মাস্ট !
পুনশ্চ: আপামর বাঙালিকে এভাবে মুরগি-মুরগি বলে খিল্লি ওড়াতে বিজেমূল ছাড়া কেউ পারে নি।
ধন্যবাদান্তে,
রাইজ অফ ভয়েসেস





Comments are closed.